একটি সঠিক ডোমেইন কিভাবে কিনবো
ডোমেইন কি ? ডোমেইন হচ্ছে কোন একটা ওয়েবসাইটের নাম। যেমন www.google.com এখানে www হচ্ছে World Wide Web এর পুর্নরূপ এবং ডোমেইন হচ্ছে google.com . আসুন আর একটু সহজ ভাবে বুঝে নেই। মনে করুন আপনি একটি ব্যবসা নতুন করে শুরু করতে চাচ্ছেন। আপনি তাহলে সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে এই ব্যবসার জন্য একটি সঠিক এবং সুন্দর নাম নির্বাচন করা। এবং নাম নির্বাচন করা হয়ে গেলে এবার আপনি চাইবেন নামটা যেন আর কেউই ব্যবহার করতে না পারে এবং এজন্য আপনি এই নামে ব্যবসাটিকে ট্রেড লাইসেন্স করে নিলেন। তাহলে এখন এই নামটি আপনি আপনার ব্যবসার জন্য সঠিক ভাবে ব্যবহার করতে পারবেন। এবার এই পুরো বিষয়টিকেই অনলাইনে নিয়ে আসুন। আপনার বিজনেসটি যখন অনলাইনে হবে তখন আপনি একটি নামে ব্যবসাটিকে সকলের কাছে পরিচিত করতে চাইবেন, আর ঐ নামটিই হচ্ছে ডোমেইন (Domain)। প্রথম বানিজ্যেক ডোমেইন প্রথম বানিজ্যিক ডোমেন নাম Symbolics.com, ১৫ মার্চ ১৯৮৫ সালে প্রথম বাণিজ্যিক ভাবে ডট কম ডোমেন নাম ক্যাম্ব্রিজের কম্পিউটার ফার্ম সিম্বোলিক্স তাদের ওয়েব সাইট Symbolics.com এ ব্যবহার করে। ডোমেইনের গঠন অনুমোদিত অক্ষর। দৈর্ঘ্যঃ ডোমেন নাম ...